ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৪৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ৪০ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির মৃত্যুর পর তাঁর জানাজা ও দাফন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফরিদপুর জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা পিরোজপুরের ওই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেন তারা।
ফরিদপুর জেলা শাখার নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন— বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক এম এ সালাম লাল, সদস্য সচিব নজরুল ইসলাম এবং জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শহীদ পারভেজ।
বক্তারা বলেন, “স্বাধীনতার সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের শেষ বিদায়ে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তারা দেশের শত্রু। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত মুক্তিযোদ্ধাদের আন্দোলন চলবে।”
উক্ত প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে ফরিদপুর জেলার নয়টি উপজেলার মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডারগণ এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

আপডেট সময় : ০৯:৪৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬