ট্রেন্ডিং :
পাটুরিয়া ঘাটে উদ্ধার অজ্ঞাত কিশোর : নিজের বাড়ি ফরিদপুর বলে সনাক্ত
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:১২:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৩০ , ০৪ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় এক অজ্ঞাত কিশোরকে পাওয়া গেছে। ছেলেটি তার নাম-ঠিকানা কিছুই বলতে পারছে না। শুধু সে নিজের বাড়ি ফরিদপুর বলে জানাতে পারছে।
বর্তমানে কিশোরটি মানিকগঞ্জের শিবালয় থানায় রয়েছে। তার পরিবারের সদস্যদের সন্ধান পেতে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ যদি ছেলেটিকে চিনে থাকেন বা তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত তার পরিবারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করতে অনুরোধ করা হয়েছে। যোগাযোগ: ০১৮৩০-৪৮৮৮৮০ ছেলেটির পরিবারের সন্ধান পেতে সংবাদটি বেশি বেশি শেয়ার করে সহযোগিতা করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।




















