ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা

দ্বিতীয় বর্ষে পদার্পণ করল ফরিদপুর ট্যুর অ্যান্ড ট্রাভেল

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৫৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৩৮ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর ট্যুর অ্যান্ড ট্রাভেলের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ শুক্রবার (৯ অক্টোবর) সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিকেল ৪টায় ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রুবেল হোসেন দুলাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।
অনুষ্ঠানে শুভ উদ্বোধন, পরিচিতি পর্ব, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও অতিথিদের সম্মাননা প্রদান করা হবে। এ ছাড়া প্রধান আকর্ষণ হিসেবে পারভেজ খান এবং মুসাফির সুফিয়ানা ব্যান্ডসহ বিভিন্ন শিল্পীর সংগীত পরিবেশন করবে অনুষ্ঠানে পরবর্তী পর্বে রাতে লাকি কুপন ড্র অনুষ্ঠিত হবে।
ফরিদপুর ট্যুর অ্যান্ড ট্রাভেলের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সর্বস্তরের মানুষকে স্ববান্ধব উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

দ্বিতীয় বর্ষে পদার্পণ করল ফরিদপুর ট্যুর অ্যান্ড ট্রাভেল

আপডেট সময় : ০৮:৫৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬