ট্রেন্ডিং :
দেবাহুতি চক্রবর্তীর প্রয়াণে ফরিদপুর সাহিত্য পরিষদের শ্রদ্ধা নিবেদন
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৪:১৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ৩৩ , ০৪ বার পড়া হয়েছে
মানববৎসল, সেবাস্নিগ্ধ, সংস্কৃতিমনা, শিশুসুহৃদ ও কবিত্বময় ব্যক্তিত্ব দেবাহুতি চক্রবর্তীর প্রয়াণে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ফরিদপুর সাহিত্য পরিষদ।
এ উপলক্ষে আগামী ১১ নভেম্বর ২০২৬, বুধবার, ফরিদপুর সাহিত্য পরিষদের সাহিত্য ভবনে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
‘নিঃসীম নীলে অনন্ত অসীমে’ শিরোনামে আয়োজিত এ শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে প্রয়াত দেবাহুতি চক্রবর্তীর স্মৃতির প্রতি সম্মান জানানো হবে। অনুষ্ঠানে সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীদের অংশগ্রহণের প্রত্যাশা করছে আয়োজক সংগঠন ফরিদপুর সাহিত্য পরিষদ।




















