ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা

তেলবাহী ট্রাকের ধাক্কায় ঝরল রাকেশের প্রাণ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:০০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৩৪ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের ভাঙ্গায় তেলবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রাকেশ মজুমদার (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী মুন্নি মন্ডল (২০) আহত হয়েছেন।
গতকাল সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকেশ মজুমদার মাদারীপুর জেলার রাজৈর উপজেলার সাতপাড়া গ্রামের প্রণব মজুমদারের ছেলে। আহত মুন্নি মন্ডল ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা গ্রামের পরিমল মন্ডলের মেয়ে।
জানা যায়, রাকেশ তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি পালসার মোটরসাইকেলে ফরিদপুর থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিলেন। বিকেল সাড়ে ৪ টার দিকে মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকেশ মজুমদারকে মৃত ঘোষণা করেন। তাঁর স্ত্রী মুন্নি মন্ডল প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নেন।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. হাসান সঙ্গীয় ফোর্স ও রেকার নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও তেলবাহী ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

তেলবাহী ট্রাকের ধাক্কায় ঝরল রাকেশের প্রাণ

আপডেট সময় : ০৪:০০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬