ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

পদ্মা-মধুমতীর গ্রাসে ফরিদপুর

তীব্র নদীভাঙনে বিলীন ঘরবাড়ি ও ফসলি জমি : আতঙ্কে সহস্রাধিক পরিবার

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৩১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৩৭ , ০৪ বার পড়া হয়েছে

তীব্র স্রোত আর অব্যাহত ভাঙনের মুখে নদীপাড়ের শত শত পরিবার এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
ফরিদপুরের উপর দিয়ে বয়ে যাওয়া পদ্মা ও মধুমতী নদীর পানি কমার সাথে সাথে জেলার বিভিন্ন এলাকায় নদীভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। তীব্র স্রোত আর অব্যাহত ভাঙনের মুখে নদীপাড়ের শত শত পরিবার এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। ইতিমধ্যে বিলীন হয়ে গেছে বিপুল পরিমাণ ফসলি জমি, বসতভিটা ও গাছপালা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর সদর, চরভদ্রাসন ও আলফাডাঙ্গা উপজেলার তীরবর্তী এলাকায় ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি। মধুমতীর করাল গ্রাসে আলফাডাঙ্গার কয়েকটি গ্রামের বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে তলিয়ে গেছে। অন্যদিকে, পদ্মা নদীর তীব্র ভাঙনে ফরিদপুর সদর ও চরভদ্রাসনের নদীপাড়ের মানুষ প্রতিনিয়ত ঘরবাড়ি হারানোর শঙ্কায় নির্ঘুম রাত কাটাচ্ছেন। অনেকেই ভাঙনের মুখে পড়ে তাদের শেষ সম্বল ঘরবাড়ি ভেঙে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।
ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছরই বর্ষার শেষ দিকে এবং পানি কমার সময় ভাঙন তীব্র হয়। কিন্তু স্থায়ী বাঁধ না থাকায় প্রতিবারই তাদের নিঃস্ব হতে হচ্ছে। ফসলি জমি ও ঘরবাড়ি হারিয়ে অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে বা অন্যের জমিতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন।
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা জানিয়েছেন, ভাঙনকবলিত ঝুঁকিপূর্ণ এলাকাগুলো নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। অতি ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে ভাঙন রোধে সাময়িকভাবে জিও ব্যাগ (বালুর বস্তা) ফেলার কাজ শুরু হয়েছে। তবে নদীভাঙনের স্থায়ী সমাধানের জন্য বড় আকারের স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।
ক্ষতিগ্রস্ত নদীপাড়ের মানুষের দাবি, সাময়িক জোড়াতালির কাজ না করে সরকার যেন দ্রুত স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করে তাদের বাপ-দাদার ভিটেমাটি রক্ষা করে।

নিউজটি শেয়ার করুন

পদ্মা-মধুমতীর গ্রাসে ফরিদপুর

তীব্র নদীভাঙনে বিলীন ঘরবাড়ি ও ফসলি জমি : আতঙ্কে সহস্রাধিক পরিবার

আপডেট সময় : ০৪:৩১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬