ট্রেন্ডিং :
জনসচেতনতা তৈরিতে ভাঙ্গায় তথ্য অফিসের উঠান বৈঠক
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৪:৫৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ২৬ , ০৪ বার পড়া হয়েছে
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে ফরিদপুরের ভাঙ্গায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ফরিদপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের দিঘলকান্দা গ্রামের মো. ইলিয়াস মুন্সির বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ বৈঠকে স্থানীয় এলাকার প্রায় ৫০ জন নারী অংশগ্রহণ করেন।
উঠান বৈঠকের মাধ্যমে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরে প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়।




















