ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

জনগণের অধিকার আদায়ে লং মার্চ সফল করার ডাক

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৩৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ৩৬ , ০৪ বার পড়া হয়েছে

জনগণের ন্যায্য দাবি আদায়ে লং মার্চ সফল করার আহ্বান ড. হামিদুর রহমান আযাদের

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক ড. এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদ বলেছেন, জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করে কোনো সরকারই ক্ষমতায় টিকে থাকতে পারেনি। আগামী ৫ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী চারটি প্রধান রুটে শুরু হতে যাওয়া লং মার্চ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল করার মাধ্যমে বর্তমান সরকারকে জনগণের ন্যায্য দাবি আদায়ে বাধ্য করা হবে। আজ‌ শনিবার ২৯ আগস্ট ফরিদপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলার—ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর—উপজেলা ও থানা আমির-সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. হামিদুর রহমান আযাদ বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং নানামুখী জনদুর্ভোগে মানুষ দিশেহারা। জামায়াতে ইসলামী দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় জাতীয় সংসদের পাশাপাশি রাজপথেও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী ৫ সেপ্টেম্বর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যজোটের এই আন্দোলন শুরু হবে।
তিনি বলেন, সরকার জনগণের স্বতঃস্ফূর্ত দাবি ও জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে রাজপথে তীব্র আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।
সম্মেলনে লং মার্চের কর্মসূচির বিস্তারিত তুলে ধরে তিনি জানান, প্রথম দফায় আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে লং মার্চ শুরু হবে। চট্টগ্রামের লালদিঘী ময়দানে সমাপনী জনসভার মাধ্যমে এ কর্মসূচি শেষ হবে। এছাড়া আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে কুষ্টিয়া অভিমুখে লং মার্চ অনুষ্ঠিত হবে। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ধাপে ধাপে দেশের অন্যান্য প্রধান বিভাগীয় শহর অভিমুখেও লং মার্চ কর্মসূচি পরিচালিত হবে।
ড. হামিদুর রহমান আযাদ বলেন, ৩১ অক্টোবর ঢাকা-কুষ্টিয়া লং মার্চে ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলা—ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর—থেকে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করবেন এবং কর্মসূচি সফল করতে রাজপথে জোরালো ভূমিকা রাখবেন।
লং মার্চ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল হবে উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষের যাতায়াতে যাতে কোনো ধরনের দুর্ভোগ সৃষ্টি না হয়, সেজন্য গাড়ির বহর মহাসড়কের একপাশে রাখা হবে। ঢাকা-চট্টগ্রাম লং মার্চের অংশ হিসেবে রাজধানীর শাপলা চত্বরে জনসভা, শাপলা চত্বর থেকে লালদিঘী পর্যন্ত মানবপ্রাচীর এবং চিটাগাং রোড, কুমিল্লা, ফেনী ও মীরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হবে। পরে চট্টগ্রামের লালদিঘী ময়দানে সমাপনী জনসভা হবে।
তৃণমূল নেতাদের উদ্দেশে জামায়াতের এই নেতা বলেন, তৃণমূলই একটি আদর্শ সংগঠনের মূল ভিত্তি। জনগণের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি করে তৃণমূলকে আরও শক্তিশালী করতে হবে। ষড়যন্ত্র বা চক্রান্ত করে জামায়াতে ইসলামীর অগ্রযাত্রা কেউ দমাতে পারবে না। বাংলাদেশ একদিন জামায়াতে ইসলামীর নেতৃত্বেই পরিচালিত হবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে ঘোষিত লং মার্চ কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে সফল করার আহ্বান জানান।
সম্মেলনে ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলার আমির ও সেক্রেটারিসহ বিভিন্ন থানা ও উপজেলা পর্যায়ের আমির-সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

জনগণের অধিকার আদায়ে লং মার্চ সফল করার ডাক

আপডেট সময় : ০৩:৩৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬