ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

চরমাধবদিয়ায় বিএফএফের উদ্যোগে ফল ও ঔষধি গাছের চারা বিতরণ সম্পন্ন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:০২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৪৯ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের গেন্দু মাতব্বর ডাঙ্গী এলাকায় বেনিফিশিয়ারি’জ ফ্রেন্ডশিপ ফোরাম (বিএফএফ)-এর উদ্যোগে স্থানীয় নারী, পুরুষ ও শিশুদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার ২০ জুলাই আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ ও বৃক্ষরোপণ করেন বিএফএফের নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন নিশ্চিত করতে বেশি বেশি বৃক্ষরোপণের পাশাপাশি গাছের সঠিক পরিচর্যা করতে হবে। এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএফএফের মানবসম্পদ ও প্রশাসনিক কর্মকর্তা রুম্মানা ফেরদৌসী, হিসাব কর্মকর্তা আশরাফুন্নাহার, ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক শিকদার, কর্মসূচি সংগঠক মো. আফজাল হোসেন, কর্মসূচি সংগঠক মো. দেলোয়ার হোসেন এবং শিক্ষিকা নাসিমা আক্তার।
কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় তাঁদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

নিউজটি শেয়ার করুন

চরমাধবদিয়ায় বিএফএফের উদ্যোগে ফল ও ঔষধি গাছের চারা বিতরণ সম্পন্ন

আপডেট সময় : ১০:০২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬