ট্রেন্ডিং :
চরভদ্রাসনে মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ৪
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৯:১৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৩৮ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের চরভদ্রাসনে মোটরসাইকেল ও তিন চাকার অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আজ শনিবার
(১০ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার লোহার ট্রাক নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন অটো রিকশাচালক চরভদ্রাসন উপজেলার আলমনগর গ্রামের আরিফ (২৬), কে এম ডাঙ্গী গ্রামের আছাদ (৩৫) ও লিমন (২৪) এবং মহারাজপুর গ্রামের রায়হান শেখ (৪৫)।
দুর্ঘটনার পর আহত চারজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের সবার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



















