চন্দ্রসাথী খেলাঘর আসরে বর্ষাবরণ : ঈদ পুনর্মিলনী ও বাউল উৎসব
- আপডেট সময় : ০৯:২১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৪০ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের চরটেপাখোলায় ভুবনেশ্বর নদের পাড়ে চন্দ্রসাথী খেলাঘর আসরের উদ্যোগে বর্ষাবরণ, ঈদ পুনর্মিলনী, বাউল উৎসব এবং শিশু-কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ১ জুন বিকেল ৩টা থেকে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা খেলাঘরের সাবেক সভাপতি অ্যাডভোকেট কবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খেলাঘরের সভাপতি আলতাফ হোসেন, সহ-সভাপতি উত্তম দত্ত, সম্পাদকমণ্ডলীর সদস্য নূর আব্দুল্লাহ সাঈদ ও রুমা তাহের, নবীর সাথী খেলাঘর আসরের সাধারণ সম্পাদক তানিয়া ইসলাম এবং খেলাঘরের সংগঠক হাসিনা মৃধা। এ সময় চন্দ্রসাথী খেলাঘর আসরের নেতৃবৃন্দ, শিশু-কিশোর সদস্য এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিশু-কিশোরদের অংশগ্রহণে সংগীত পরিবেশনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কনসহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরে এসব প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে খেলাঘরের বিভিন্ন প্রেরণাদায়ী স্লোগানে মুখরিত ছিল পরিবেশ। এর মধ্যে ছিল— “মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোল”, “আনন্দময় শৈশব চাই, সুখী-সুন্দর বাংলাদেশ চাই”, “শিক্ষা সুযোগ নয়, জন্মগত অধিকার”, “খেলাঘর চাই কি—শিক্ষা আর শান্তি” এবং “বিদ্যালয় চাই খেলার মাঠ, বিদ্যালয় নয় দোকানপাট” প্রভৃতি। আয়োজকরা জানান, শিশুদের সৃজনশীলতা বিকাশ, সাংস্কৃতিক চর্চা এবং মানবিক মূল্যবোধসম্পন্ন নতুন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।



















