গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা
- আপডেট সময় : ১০:২৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ৩৯ , ০৪ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭৪টি পরিবারের মাঝে সরকারি আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার ১০ আগস্ট জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), গোপালগঞ্জের উদ্যোগে এ চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মো.আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ২০২৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত গোপালগঞ্জে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭৪টি পরিবারের অনুকূলে মোট ৩ কোটি ৪৬ লাখ টাকার সরকারি আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকারি সহায়তার গুরুত্ব তুলে ধরা হয়। এ আর্থিক সহায়তা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা কিছুটা লাঘবে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
জেলা প্রশাসন ও বিআরটিএর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।




















