ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা

ক্যাশলেস ফরিদপুরের লক্ষ্যে মাঠে অগ্রণী ব্যাংক: ‘বাংলা কিউআর’ রোড-শো সম্পন্ন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:২৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ১৮ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে অগ্রণী ব্যাংকের উদ্যোগে ‘বাংলা কিউআর’ নিয়ে ক্যাশলেস বাংলাদেশ রোড-শো অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ক্যাশলেস লেনদেনকে উৎসাহিত করতে ফরিদপুরে অগ্রণী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘বাংলা কিউআর’ (Bangla QR) নিয়ে ক্যাশলেস বাংলাদেশ রোড-শো অনুষ্ঠিত হয়েছে।আজ
আজ সোমবার ১০ আগস্ট সকালে নয়টার দিকে ‌ শহরের থানা মোড় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ‘এক দেশ, এক কিউআর—লেনদেনে বাংলা কিউআর’ এবং ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস’—এমন বিভিন্ন প্রচারবার্তার মাধ্যমে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করা হয়।
রোড-শোতে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মাহবুবুর রহমান, উপ-মহাব্যবস্থাপক ও শাখা প্রধান অমল চন্দ্র শিকদার, সহকারী মহাব্যবস্থাপক ও আঞ্চলিক কার্যালয়, ফরিদপুরের মনজুরুল হাসান, সহকারী মহাব্যবস্থাপক ও ফরিদপুর শাখার মোহাম্মদ শওকত হোসেন এবং এসপিও মো. আমজাদ হোসেন। এছাড়া অগ্রণী ব্যাংকের শাখা ও আঞ্চলিক পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা র‌্যালিতে অংশ নেন।
এ সময় তারা জানান, বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা সহজ, দ্রুত ও নিরাপদে ডিজিটাল লেনদেন করতে পারবেন। এর মাধ্যমে নগদ অর্থের ব্যবহার কমানোর পাশাপাশি দেশে আধুনিক ও ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলা কিউআর।
অগ্রণী ব্যাংকের উদ্যোগে আয়োজিত এ রোড-শোর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল লেনদেন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বাংলা কিউআর ব্যবহারে আগ্রহ সৃষ্টি করাই ছিল মূল লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

ক্যাশলেস ফরিদপুরের লক্ষ্যে মাঠে অগ্রণী ব্যাংক: ‘বাংলা কিউআর’ রোড-শো সম্পন্ন

আপডেট সময় : ০৪:২৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬