ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

কৃষি উৎপাদন বাড়াতে মধুখালীতে বীজ-সার বিতরণ কর্মসূচি

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:১৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ৪০ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

২০২৬-২৭ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারির আবাদ বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরের মধুখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানজিদ আহমেদ, বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং স্থানীয় কৃষক-কৃষাণীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং ফসলের উৎপাদন বাড়াতে সরকার এ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করেছে। বিতরণ করা বীজ ও সার যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে কৃষকরা অধিক ফসল উৎপাদনে ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী বলেন, সরিষা, মসুর ও খেসারি চাষে কৃষকদের উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধিতে কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে।
অনুষ্ঠান শেষে তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

কৃষি উৎপাদন বাড়াতে মধুখালীতে বীজ-সার বিতরণ কর্মসূচি

আপডেট সময় : ০৯:১৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬