ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

নগরকান্দায় দুর্গাপূজা নিয়ে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৩৪:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৩৬ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার হিন্দু সম্প্রদায় ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি।

আজ শনিবার ৩ অক্টোবর সন্ধ্যায় নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে নগরকান্দা ও সালথা উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম এমপি।

নগরকান্দা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ডাঃ রনদা প্রসাদ সরকারের সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন নগকান্দা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, বাবু কানাইলাল সরকার, মদন গোপাল সাহা, নির্মল কুমার সাহা, সমির কুমার সাহা ও গুরুদাস মন্ডল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি খায়রুল হাসান,সিনিয়র সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল মুহাম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ, সালথা থানার অফিসার ইনচার্জ বাবুল খান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি বলেন, বিএনপি সরকার সংখ্যালঘু তত্ত্বে  বিশ্বাস করে না। আমরা সবাই বাংলাদেশী। সকলে মিলেমিশে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো।

নিউজটি শেয়ার করুন

নগরকান্দায় দুর্গাপূজা নিয়ে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়

আপডেট সময় : ০৪:৩৪:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬