ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

আলফাডাঙ্গায় সমাজসেবা কার্যালয় ভাঙচুর

এমপি ইলিয়াসের উদ্বেগ ও নিরপেক্ষ তদন্তের দাবি

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:০১:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৪২ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সমাজসেবা কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা। আজ রবিবার ‌২৬ জুলাই সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যমে ‌এ ব্যাপারে একটা স্ট্যাটাসে তিনি লেখেন ‌সমাজের অসহায়, প্রবীণ, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের সেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি সরকারি প্রতিষ্ঠানে এমন ভাঙচুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক।
এ ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তাই কোনো ধরনের অনুমাননির্ভর বক্তব্য না দিয়ে দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
সংসদ সদস্য ‌প্রফেসর ড. ইলিয়াস মোল্লা বলেন, তদন্তে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে আলফাডাঙ্গায় সরকারি প্রতিষ্ঠান, কর্মকর্তা-কর্মচারী এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে বিশৃঙ্খলা সৃষ্টি করে জনসেবা কার্যক্রম ব্যাহত করার সুযোগ দেওয়া যাবে না। আইনশৃঙ্খলা বজায় রেখে সরকারি সেবার স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আলফাডাঙ্গায় সমাজসেবা কার্যালয় ভাঙচুর

এমপি ইলিয়াসের উদ্বেগ ও নিরপেক্ষ তদন্তের দাবি

আপডেট সময় : ০৫:০১:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬