ট্রেন্ডিং :
এপিএ সভায় যোগ দিতে তাজিকিস্তান যাচ্ছেন এমপি শহিদুল ইসলাম বাবুল
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ১০:১০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৩৮ , ০৪ বার পড়া হয়েছে
এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলি (এপিএ)-এর সভায় বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি হিসেবে অংশ নিতে তাজিকিস্তানের রাজধানী দুশানবের উদ্দেশে রওনা হচ্ছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
আগামীকাল বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর সকালে তিনি তাজিকিস্তানের উদ্দেশে যাত্রা করবেন বলে জানিয়েছেন। সফর উপলক্ষে দেওয়া এক বার্তায় শহিদুল ইসলাম বাবুল বলেন, “আলহামদুলিল্লাহ। এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলি (APA)-এর সভায় বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি হিসেবে অংশ নিতে আগামীকাল সকালে তাজিকিস্তানের রাজধানী দুশানবের উদ্দেশ্যে রওনা হবো, ইনশাআল্লাহ।”
তিনি সফর সফলভাবে সম্পন্ন করতে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।





















