ট্রেন্ডিং :
এডিসের লার্ভা ধ্বংস ও ডেঙ্গু রোধে ফরিদপুর পৌরসভার চিরুনি অভিযান
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৯:০৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ৩৪ , ০৪ বার পড়া হয়েছে
ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
এ কর্মসূচির অংশ হিসেবে শহরের নতুন বাসস্ট্যান্ড ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় মশক নিধন ও জনসচেতনতা মূলক কার্যক্রম চালানো হয় এবং পরে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও ফরিদপুর পৌরসভার মেয়র প্রার্থী এ এফ এম কাইয়ুম জঙ্গী সহ ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ অংশ নেন।
কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংসে জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।




















