ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

একসঙ্গে ৫ সন্তানের জন্ম ফরিদপুর মেডিকেলে : বাঁচানো গেল না এক নবজাতককে

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৩৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৭০ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি।
আজ বৃহস্পতিবার ২ জুলাই হাসপাতালের লেবার ওয়ার্ডে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন ছেলে ও দুই মেয়েসহ পাঁচ নবজাতকের জন্ম হয়। তবে জন্মের পরপরই একটি নবজাতকের মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভবকদিয়া গ্রামের বাসিন্দা মোছা. চাঁদনী আক্তার, স্বামী মো. হাসান শেখ। প্রসব বেদনা নিয়ে আজ দুপুর আড়াইটার দিকে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে স্বাভাবিক প্রসবের মাধ্যমে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন।

জন্ম নেওয়া পাঁচ নবজাতকের মধ্যে একজন মারা গেলেও বাকি ৪ নবজাতককে হাসপাতালের ৯ম তলার শিশু ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। মা ও জীবিত ৪ নবজাতক বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মা ও নবজাতকদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

একসঙ্গে ৫ সন্তানের জন্ম ফরিদপুর মেডিকেলে : বাঁচানো গেল না এক নবজাতককে

আপডেট সময় : ০৪:৩৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬