ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা

উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আটক

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:২১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৪১ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

রাজধানী ঢাকায় এতদিন ঘাপটি মেরে ছিলেন বহু মামলার পরোয়ানা মাথায় নিয়ে। কিন্তু নাড়ির টানে নিজ ভিটেতে পা রাখতেই আর শেষ রক্ষা হলো না! আত্মগোপনের ইতি টেনে বাড়ি ফেরার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ফরিদপুরের সালথায় পুলিশের জালে ধরা পড়লেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মো. নাঈমুজ্জামান নাঈম (৩০)। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মাঝারদিয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে সালথা থানা পুলিশ। আটক নাঈম সালথা উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন। তিনি উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের মৃত পলাশ মাতুব্বরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তন ও একাধিক মামলা দায়েরের পর থেকেই দীর্ঘদিন ধরে ঢাকায় আত্মগোপনে ছিলেন নাঈমুজ্জামান নাঈম। পুলিশকে ফাঁকি দিয়ে ঐদিন দুপুরে গোপনে নিজ গ্রামের বাড়িতে ফেরেন তিনি। তবে পুলিশি নজরদারি এড়ানো সম্ভব হয়নি।

গোপন সংবাদ ভিত্তিতে সালথা থানার একটি বিশেষ দল মাঝারদিয়া বাজার এলাকায় অবস্থান নেয়। এরপর ঘেরাও করে তাকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

নাঈমুজ্জামান নাঈমের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের এড়াতে তিনি এতদিন ঢাকায় আত্মগোপনে ছিলেন। গোপনে এলাকায় আসার খবর পেয়েই মাঝারদিয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ফরিদপুর আদালতে পাঠানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আটক

আপডেট সময় : ১২:২১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬