ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা

ইউপি চেয়ারম্যানের বক্তব্য বিকৃত করে প্রচারের প্রতিবাদে সালথায় মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:০০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৩৬ , ০৪ বার পড়া হয়েছে

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লার বক্তব্য বিকৃতভাবে প্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা ও চেয়ারম্যানের পরিবারের সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে চেয়ারম্যানের একটি বক্তব্য কাটছাঁট করে বিকৃতভাবে প্রচার করা হয়েছে। এতে তাঁর সম্মান ক্ষুণ্ন হয়েছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বক্তাদের অভিযোগ, গ্রাম্য রাজনৈতিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন এ অপপ্রচার চালাচ্ছেন।
তারা অপপ্রচার বন্ধের পাশাপাশি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য দেন যদুনন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান খান, সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইলিয়াস, বড়খাড়দিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবুল কালাম আজাদ, মুক্তার ফকির, তারামিয়া, ইউনুস মোল্লা ও চেয়ারম্যানের বোন ফাইজা খান তৃষ্ণা।

নিউজটি শেয়ার করুন

ইউপি চেয়ারম্যানের বক্তব্য বিকৃত করে প্রচারের প্রতিবাদে সালথায় মানববন্ধন

আপডেট সময় : ০৫:০০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬