ট্রেন্ডিং :
অবৈধ বিদ্যুৎ ব্যবহার ঠেকাতে ফরিদপুরে ১২ টিম মাঠে
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৭:৫০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৩৭ , ০৪ বার পড়া হয়েছে
বিদ্যুতের অপচয় ও অবৈধ ব্যবহার প্রতিরোধে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে নাইট অপারেশন পরিচালনা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের ১২টি টিম জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আবাসিক মিটার থেকে বাণিজ্যিক কাজে, রাস্তার বাতি, অটো চার্জিং, গ্যারেজ ও ফুটপাতে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে কি না তা পরীক্ষা করা হয়। এছাড়া বিভিন্ন অটো চার্জিং স্টেশনের মিটারও পরীক্ষা করা হয়।

এ সময় রাত ৮টার পর দোকান ও মার্কেট খোলা রাখায় ৩৩টি দোকান ও মার্কেটের মালিককে সতর্ক করা হয়েছে।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ।অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।




















