অবৈধ বিদ্যুৎ ব্যবহারে কড়াকড়ি: ফরিদপুরে ২৩ মার্কেট মালিক সতর্ক
- আপডেট সময় : ১০:৩৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৩২ , ০৪ বার পড়া হয়েছে
সরকারি নির্দেশনা অনুযায়ী অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বিদ্যুৎ অপচয় রোধে ফরিদপুরে নাইট অপারেশন পরিচালনা করেছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি। গতকাল শুক্রবার ২৫ সেপ্টেম্বর রাতে সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের উদ্যোগে ৯টি টিম বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আবাসিক মিটার থেকে বাণিজ্যিক কাজে, রাস্তার বাতি, অটো চার্জিং, গ্যারেজ ও ফুটপাতে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে কি না, তা পরীক্ষা করা হয়। পাশাপাশি বিভিন্ন অটো চার্জিং স্টেশনের মিটারও পরীক্ষা করা হয়।

অভিযানকালে রাত ৮টার পর দোকান ও মার্কেট খোলা রাখায় ২৩টি দোকান ও মার্কেটের মালিককে সতর্ক করা হয়েছে।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আকমল হোসেন জানান, অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।




















