ট্রেন্ডিং :
অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের বিরুদ্ধে ফরিদপুরে কঠোর অবস্থানে পল্লী বিদ্যুৎ
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৮:০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৪৪ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগ ও বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি।
গতকাল বুধবার ৯ সেপ্টেম্বর রাতে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০টি টিম ১২টি এলাকায় অভিযান চালায়।

এ সময় রাত ৮টার পর খোলা থাকা ২০টি দোকান পরিদর্শন করে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। পাশাপাশি একটি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বিদ্যুৎ সাশ্রয় ও অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি।





















