ট্রেন্ডিং :
নগরকান্দায় রেললাইনে ঝরল আলমগীর শেখের প্রাণ
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৩:২৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৩৭ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে মো. আলমগীর শেখ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের পুড়াদিয়া এলাকায় কামরুল ফকিরের বাড়ির সামনের রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর শেখ ঢাকার কদমতলী থানার জুরাইন-পোস্তখোলা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আরশাদ শেখ।
জানা গেছে অজ্ঞাতনামা একটি ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।
ভাঙ্গা রেলওয়ে ফাঁড়ির পুলিশ এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।




















