ট্রেন্ডিং :
ফরিদপুরে দুর্গোৎসবে ধর্মীয় অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৬:৪৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৩৯ , ০৪ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরে সিংপাড়া বেস্ট ক্লাবের উদ্যোগে ধর্মীয় অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) রাতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সভাপতি ও ফরিদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বেনজির আহমেদ তাবরিজ আয়োজনের সফলতা কামনা করেন। পাশাপাশি আগামী দিনেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে তাঁর সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন স্থান থেকে আসা ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।




















