ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

২৪ ঘণ্টায় ফরিদপুরে ৩৪ নতুন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:৩১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৩৯ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন ৩৪ জন রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে হামজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এ চিত্র পাওয়া গেছে।

জেলার বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন কোনো হামের রোগী শনাক্ত হয়নি। এ পর্যন্ত হামের মোট রোগী হিসেবে বোয়ালমারীতে ২৮ জন, ভাঙ্গায় ১২, চরভদ্রাসানে ১৭, নগরকান্দায় ২, মধুখালীতে ৬, সদরপুরে ১৪, সালথায় ২৩ এবং ফরিদপুর সদরে ৫ জনের তথ্য রয়েছে।

ফরিদপুর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন ১৬ জন ভর্তি হয়েছেন। পুরোনো ভর্তি রোগীসহ মোট চিকিৎসাধীন ছিলেন ২৪ জন। এর মধ্যে ১২ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ হাসপাতালে চলতি বছরে এ পর্যন্ত মোট ১ হাজার ৯৮১ জন হামের রোগী শনাক্ত হয়েছে।

অন্যদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন ১৮ জন ভর্তি হয়েছেন। পুরোনো ভর্তি রোগীসহ মোট ভর্তি ছিলেন ১০৩ জন। এ সময়ে ২৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। হাসপাতালটিতে এ পর্যন্ত মোট ৪ হাজার ৪৪১ জন হামের রোগী শনাক্ত হয়েছে এবং হামের কারণে ২১ জনের মৃত্যু হয়েছে।

দুই হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মোট নতুন ভর্তি হয়েছেন ৩৪ জন। পুরোনো রোগীসহ মোট ভর্তি ছিলেন ১২৭ জন এবং ৪০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ পর্যন্ত দুই হাসপাতালে মোট ৬ হাজার ৫৫৪ জন হামের রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বৃহস্পতিবার ফরিদপুর জেলার সন্দেহভাজন রোগী ২৪ জন এবং অন্যান্য জেলার সন্দেহভাজন রোগী ১০ জন।

নিউজটি শেয়ার করুন

২৪ ঘণ্টায় ফরিদপুরে ৩৪ নতুন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত

আপডেট সময় : ০২:৩১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬