ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

বন্ধ পাটকল চালুর উদ্যোগ : ৫০ হাজার কর্মসংস্থানের আশা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:১২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৪৬ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) পাটকলগুলো পর্যায়ক্রমে পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বিভিন্ন স্থানে প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
ইতোমধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় লিজ দেওয়া ১৭টি পাটকলের মধ্যে ৯টিতে উৎপাদন শুরু হয়েছে। এসব মিলে প্রায় ৯ হাজার ৫০০ মানুষের কর্মসংস্থান হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাটশিল্পে বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘদিন অব্যবহৃত শিল্পসম্পদ কাজে লাগানোর লক্ষ্যেই পর্যায়ক্রমে বন্ধ মিলগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আরও তিনটি পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় লিজ দেওয়ার প্রক্রিয়া চলছে। এগুলো হলো চট্টগ্রামের সীতাকুণ্ডের এমএম জুটমিল, রাঙ্গুনিয়ার কেএফডি লিমিটেড এবং নরসিংদীর পলাশের কো-অপারেটিভ জুটমিল।
সম্প্রতি তিনটি রাষ্ট্রায়ত্ত পাটকল পুনরায় চালুর জন্য বেসরকারি দুটি প্রতিষ্ঠানের সঙ্গে লিজ চুক্তিও হয়েছে। জাতীয় জুট মিলস, স্টার জুট মিলস ও প্লাটিনাম জুবিলী জুট মিলস চালু হলে অন্তত ১১ হাজার ৬২৯ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এসব মিলে প্রায় ৬১৯ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

বিজেএমসির তথ্য অনুযায়ী, সংস্থাটির আওতায় বর্তমানে ২৫টি পাটকল রয়েছে। এর মধ্যে ২০টি বেসরকারি খাতে লিজ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১৭টির লিজ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং বাকি তিনটির প্রক্রিয়া চলমান।
সংশ্লিষ্টরা বলছেন, পাটকলগুলো পুনরায় চালু হলে কর্মসংস্থানের পাশাপাশি পাট ও পাটজাত পণ্যের উৎপাদন বাড়বে। একই সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পরিবেশবান্ধব পাটপণ্যের চাহিদা কাজে লাগানোর সুযোগ তৈরি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

বন্ধ পাটকল চালুর উদ্যোগ : ৫০ হাজার কর্মসংস্থানের আশা

আপডেট সময় : ০৫:১২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬