ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম

ফরিদপুরে বিদ্যুৎ বিভাগের অভিযান : অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, সতর্ক ২৮ দোকান

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৫৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৪১ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অ্যাকশন

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

সরকারি নির্দেশনা অনুযায়ী অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বিদ্যুৎ অপচয় রোধে ফরিদপুরে রাতব্যাপী অভিযান পরিচালনা করেছে পল্লী বিদ্যুৎ সমিতি।

গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের ১১টি দল বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় আবাসিক মিটার থেকে বাণিজ্যিক ব্যবহার, রাস্তার বাতি, অটো চার্জিং, গ্যারেজ ও ফুটপাতে বিদ্যুৎ ব্যবহারের বিষয়গুলো পরীক্ষা করা হয়। পাশাপাশি অটো চার্জিং স্টেশনের মিটারও পরিদর্শন করা হয়।

অভিযানে সদর দপ্তরের আওতাধীন এলাকায় এলটি লাইন থেকে হুকিং করে বিদ্যুৎ ব্যবহারের একটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া রাত ৮টার পর দোকান ও মার্কেট খোলা রাখায় ২৮টি দোকান ও মার্কেটের মালিককে সতর্ক করা হয়েছে।
অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুৎ সাশ্রয়ে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে বিদ্যুৎ বিভাগের অভিযান : অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, সতর্ক ২৮ দোকান

আপডেট সময় : ০৮:৫৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬