বাংলাদেশ শিশু একাডেমির নতুন পরিচালনা কমিটিতে নিরব ইমতিয়াজ শান্ত
- আপডেট সময় : ০৩:৪৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৫৬ , ০৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ শিশু একাডেমি, ফরিদপুরের পরিচালনা কমিটির সদস্য হয়েছেন তরুণ সাংস্কৃতিক সংগঠক, আবৃত্তিশিল্পী, নাট্যকার ও নাট্যনির্দেশক নিরব ইমতিয়াজ শান্ত।
কিশোর শিল্পী হিসেবে সাংস্কৃতিক অঙ্গনে যাত্রা শুরু করা নিরব ইমতিয়াজ শান্ত দীর্ঘদিন ধরে মঞ্চনাটক, আবৃত্তি, নাট্যরচনা, নির্দেশনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। পাশাপাশি শিশু-কিশোরদের নিয়ে নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি।
ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনে তরুণদের সম্পৃক্ত করা এবং শিশু-কিশোরদের সাংস্কৃতিক চর্চার সুযোগ তৈরিতে তাঁর ভূমিকা রয়েছে। তাঁর নেতৃত্বে পরিচালিত নাট্যকুঞ্জ শিশু-কিশোরদের জন্য বিনামূল্যে সাংস্কৃতিক শিক্ষা, সংগীত ও নাট্যচর্চার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
নতুন দায়িত্ব প্রসঙ্গে নিরব ইমতিয়াজ শান্ত বলেন, শিশু-কিশোরদের সৃজনশীলতা, সংস্কৃতিচর্চা ও মানবিক মূল্যবোধ বিকাশে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। নতুন দায়িত্বকে তিনি সম্মানের পাশাপাশি শিশুদের জন্য আরও বেশি কাজ করার সুযোগ হিসেবে দেখছেন।
তাঁর নতুন দায়িত্বে সহকর্মী ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা শুভেচ্ছা জানিয়েছেন।





















