ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

ঈশান গোপালপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান শিক্ষা দিবস পালন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৩৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৩৫ , ০৪ বার পড়া হয়েছে

ঈশান গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শিক্ষা দিবস উদযাপিত

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর সদর উপজেলার ১ নম্বর ঈশান গোপালপুর ইউনিয়নে মহান শিক্ষা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
ইলা মিত্র খেলাঘর আসর ও তিতুমীর খেলাঘর আসরের যৌথ উদ্যোগে ১৭ থেকে ২১ সেপ্টেম্বর পাঁচ দিনব্যাপী কর্মসূচিতে চিত্রাঙ্কন, আবৃত্তি, কবিতা পাঠ, সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
২১ সেপ্টেম্বর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

আলোচনা সভায় ‌বক্তারা বলেন, খেলাঘর শুধু সাংস্কৃতিক সংগঠন নয়; শিক্ষা, সংস্কৃতি ও শান্তির আন্দোলনে শিশু-কিশোরদের সম্পৃক্ত করার একটি সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন। মানবিকতা, বিজ্ঞানমনস্কতা, অসাম্প্রদায়িক চেতনা, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের মূল্যবোধে নতুন প্রজন্মকে গড়ে তুলতে সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা খেলাঘরের সাবেক সভাপতি ও সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন জেলা খেলাঘরের সভাপতি আলতাফ হোসেন, সহ-সভাপতি উত্তম দত্ত ও রুবিয়া মিল্লাতসহ সংগঠনের নেতৃবৃন্দ।
তিতুমীর খেলাঘরের আহ্বায়ক অসিত চক্রবর্তী, সদস্য সচিব লাভলী আক্তার ও ইলা মিত্র খেলাঘরের সাধারণ সম্পাদক জাহানারা বেগম বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রফেসর নূর আব্দুল্লাহ সাঈদ। সভাপতিত্ব করেন ইলা মিত্র খেলাঘরের সভাপতি আনোয়ার হোসেন আনা।
বক্তারা শিশু-কিশোরদের শিক্ষা, সংস্কৃতি, মানবিক মূল্যবোধ ও সৃজনশীল বিকাশে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। আগামী ৪ অক্টোবর বিশ্ব শিশু দিবস উপলক্ষে বৃহত্তর কর্মসূচি নেওয়ার কথা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ঈশান গোপালপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান শিক্ষা দিবস পালন

আপডেট সময় : ১২:৩৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬