ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম

শিল্প ও সৃষ্টির মেলবন্ধন

ফরিদপুরে বিশ্বকর্মা পূজার আলোচনা ও পুরস্কার বিতরণী

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৫৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৫২ , ০৪ বার পড়া হয়েছে

শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

বিশ্বকর্মা পূজা উপলক্ষে ফরিদপুর জেলা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ১৯ সেপ্টেম্বর রাতে শহরের স্বর্ণপট্টিতে সংগঠনের আহ্বায়ক সঞ্জয় পোদ্দারের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ফরিদপুর জেলা শাখার সভাপতি নন্দকুমার বড়াল, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিয়া দত্ত।
বক্তারা বিশ্বকর্মা পূজা উপলক্ষে এ ধরনের আয়োজন এর সাধুবাদ জানান ‌ এবং প্রতিবছর ‌ জমকালো অনুষ্ঠানে ‌ এই উৎসব ‌ পালন করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময়ে তারা ‌বলেন, ফরিদপুরে যাতে উৎসবমুখর ও জমকালো দুর্গোৎসব উদযাপন করা যায়, সে লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে চন্দন দত্তের নামে একটি ফলক নির্মাণের কথা জানানো হয়। পরে বিকেলে অনুষ্ঠিত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি ও অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সাধারণ সম্পাদক অনিক দাস, অরবিন্দু, সজল রায়, নয়ন, উত্তম, রাজিব, সমীর, দীপ্ত ও স্বাধীনসহ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় নীলটুলীর ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

শিল্প ও সৃষ্টির মেলবন্ধন

ফরিদপুরে বিশ্বকর্মা পূজার আলোচনা ও পুরস্কার বিতরণী

আপডেট সময় : ০৪:৫৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬