বিশ্বকর্মা পূজা উপলক্ষে ফরিদপুর জেলা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ১৯ সেপ্টেম্বর রাতে শহরের স্বর্ণপট্টিতে সংগঠনের আহ্বায়ক সঞ্জয় পোদ্দারের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।


এ সময় বক্তব্য দেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ফরিদপুর জেলা শাখার সভাপতি নন্দকুমার বড়াল, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিয়া দত্ত।
বক্তারা বিশ্বকর্মা পূজা উপলক্ষে এ ধরনের আয়োজন এর সাধুবাদ জানান ‌ এবং প্রতিবছর ‌ জমকালো অনুষ্ঠানে ‌ এই উৎসব ‌ পালন করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময়ে তারা ‌বলেন, ফরিদপুরে যাতে উৎসবমুখর ও জমকালো দুর্গোৎসব উদযাপন করা যায়, সে লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।


অনুষ্ঠানে চন্দন দত্তের নামে একটি ফলক নির্মাণের কথা জানানো হয়। পরে বিকেলে অনুষ্ঠিত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি ও অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সাধারণ সম্পাদক অনিক দাস, অরবিন্দু, সজল রায়, নয়ন, উত্তম, রাজিব, সমীর, দীপ্ত ও স্বাধীনসহ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় নীলটুলীর ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।