রাধা-প্রেমের জোয়ারে ভাসল শ্রীধাম শ্রীঅঙ্গন
- আপডেট সময় : ০৫:০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২৪ , ০৪ বার পড়া হয়েছে
শ্রীমতি রাধা ঠাকুরানীর শুভ আবির্ভাব তিথি রাধাষ্টমী উপলক্ষে ফরিদপুরের শ্রীধাম শ্রীঅঙ্গনে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার শ্রীধাম শ্রীঅঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে ভোর ৪টা ৩০ মিনিটে মঙ্গল আরতি, সকাল ৫টা ৩০ মিনিটে শৃঙ্গার আরতি, দুপুর ১২টা ৩০ মিনিটে ভোগরাগ, বিকেল ৩টা ৩০ মিনিটে পদাবলী কীর্তন ও শ্রীমতি রাধারানীর বাল্যলীলা এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রভুর সন্ধ্যা আরতি।
পদাবলী কীর্তন পরিবেশন করবেন শ্রী সুবীর ভূষণ বৈদ্য। কীর্তন শেষে বিরতির পর ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
অনুষ্ঠানে আচার্য হিসেবে থাকবেন শ্রীমৎ কান্ধিবন্ধু ব্রহ্মচারী মহারাজ এবং সভাপতিত্ব করবেন ড. শ্রীমৎ নিকৃষ্ণ বন্ধু ব্রহ্মচারী। অনুষ্ঠান সফল করতে ফরিদপুরবাসী ভক্তবৃন্দের পক্ষ থেকে সকলকে সবান্ধবে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।




















