ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

নানা বাড়ি থেকে ফেরার পথে সালথায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:১৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৪৯ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের সালথায় ছয় চাকার ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী মোছাম্মৎ আফছা (৭) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার ১৩ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের পূর্ব চান্দাখোলা এলাকায় সাবেক ইউপি সদস্য আক্তার মেম্বারের বাড়ির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফছা নগরকান্দা উপজেলার জুংগুরদি গ্রামের আনিসুর রহমানের মেয়ে। দুর্ঘটনার সময় সে তার মা চামেলি বেগমের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশায় ছিল। জানা যায়, ঢাকা মেট্রো-ড ১২-০৮৭৩ নম্বরের ছয় চাকার একটি ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে আফছা মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও অটোরিকশাটি জব্দ করে। এ ঘটনায় ট্রাকচালক মো. সেলিম শেখ (৩৮) ও হেলপার মো. নাজমুল হোসেনকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত শিশুর মরদেহের সুরতহাল প্রস্তুতসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

নানা বাড়ি থেকে ফেরার পথে সালথায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

আপডেট সময় : ০৫:১৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬