ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ভাঙ্গায় বাসের ধাক্কায় ছিটকে পড়লেন দুই মোটরসাইকেল আরোহী

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:২৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৪৬ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের ভাংগায় দোলা পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
আজ রোববার ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হামিরদি ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের কুমার নদী ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন নড়াইলের লোহাগড়া উপজেলার গোপীনাথপুর গ্রামের কাজী আশরাফ আলম সিদ্দিকী (৩৮) ও করফা গ্রামের মাহমুদ হাসান অনিক (২০)।
জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী দোলা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা ঢাকা অভিমুখী একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
খবর পেয়ে ভাংগা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল হেফাজতে নেয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ভাঙ্গায় বাসের ধাক্কায় ছিটকে পড়লেন দুই মোটরসাইকেল আরোহী

আপডেট সময় : ১০:২৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬