ঢাকা ০৫:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ফরিদপুরে চার দিনব্যাপী রাধাঅষ্টমী উৎসব

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:১৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৪০ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে শ্রীশ্রী রাধাঠাকুরাণীর শুভ আবির্ভাব তিথি রাধাঅষ্টমী উপলক্ষে চার দিনব্যাপী ৬ষ্ঠ বার্ষিকী শ্রীমদ্ভাগবত পাঠ ও শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন উৎসবের আয়োজন করা হয়েছে।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত ধুলদী দাসপাড়া ও মালোপাড়া সংলগ্ন শ্রী মনোরঞ্জন গোস্বামীর আশ্রমে এ উৎসব অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর শনিবার রাধাঅষ্টমীর ব্রতপালন ও সেবা পূজা অনুষ্ঠিত হবে। একই দিন সন্ধ্যা ৮টায় শ্রীমদ্ভাগবত পাঠ করবেন বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের সহ-সাধারণ সম্পাদক শ্রীমৎ নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী।
২০ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা ৮টায় শ্রীমদ্ভাগবত পাঠ করবেন শ্রী গোপীনাথ দাস ব্রহ্মচারী গুরুমহারাজ। ২১ সেপ্টেম্বর সোমবার অরুণোদয় থেকে শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হবে। মধ্যাহ্নে শ্রীমান মহাপ্রভুর সপার্ষদ ভোগ আরাধনা এবং ভোগান্তে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
২২ সেপ্টেম্বর মঙ্গলবার কুঞ্জভঙ্গ, নগর কীর্তন, জলকেলী ও মোহন্ত বিদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে।
উৎসবে লীলা কীর্তন পরিবেশন করবেন বগুড়ার শ্রী উত্তম সাহা ও শ্রী অন্তর মহন্ত এবং মানিকগঞ্জের শ্রী গৌর দাস।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে চার দিনব্যাপী রাধাঅষ্টমী উৎসব

আপডেট সময় : ০৫:১৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬