ট্রেন্ডিং :
জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কে এম জাফর সিসিইউতে ভর্তি
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৯:৫১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৩৪ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কে এম জাফর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি হার্ট ফাউন্ডেশনের সিসিইউতে (CCU) চিকিৎসাধীন রয়েছেন।
তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তার স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।





















