ট্রেন্ডিং :
ফরিদপুরে ব্যবসায়ী স্বপন মন্ডলের পরলোকগমন
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৪:৫২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩৯ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর নিউ মার্কেটের ব্যবসায়ী ও রথখোলা নিবাসী স্বপন মন্ডল (৩৮) আজ বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন।
মৃত্যু কালে তিনি স্ত্রী দুই পুত্র আত্মীয়-স্বজনসহ অসংখ্য বন্ধু-বান্ধব ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন, বন্ধু-বান্ধব ও স্থানীয় ব্যবসায়ী মহল গভীর শোক প্রকাশ করেছেন এ সময় তারা তার আত্মার শান্তি কামনা করেছেন। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তার শেষকৃত্য আজ রাতে শহরের অম্বিকাপুর পৌর শ্মশান ঘাটে অনুষ্ঠিত হবে।





















