ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন হাম রোগী শনাক্ত শূন্য : হাসপাতালে ভর্তি ১০০

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:০১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৪৩ , ০৪ বার পড়া হয়েছে

নতুন আক্রান্ত না থাকলেও হাসপাতালে চিকিৎসাধীন ১০০

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো হাম রোগী শনাক্ত হয়নি। তবে জেলার বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ৩৯ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ফরিদপুর জেলার সন্দেহভাজন রোগী ৩০ জন এবং অন্যান্য জেলার ৯ জন।
আজ মঙ্গলবার ১ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত প্রকাশিত জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ফরিদপুর জেলায় মোট ৫ হাজার ১৮১ জন হাম সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে হামজনিত মৃত্যুর সংখ্যা ২১ জন।
উপজেলাভিত্তিক তথ্যে দেখা যায়, আলফাডাঙ্গায় ২৮ জন, বোয়ালমারীতে ২৫ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ১৭ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন, সালথায় ২৩ জন এবং ফরিদপুর সদরে ৫ জন হাম সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন।
এ ছাড়া ফরিদপুর জেনারেল হাসপাতালে এ পর্যন্ত ১ হাজার ৫১৪ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ৫৩৫ জন হাম সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন বলে তথ্যটিতে উল্লেখ করা হয়েছে।
হাসপাতালভিত্তিক সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাবে, ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। আগের ভর্তি রোগীসহ সেখানে মোট ১৬ জন রোগী ছিলেন এবং ১৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। অন্যদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২৬ জন। আগের ভর্তি রোগীসহ মোট ৮৪ জন রোগী চিকিৎসাধীন ছিলেন এবং ২৭ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
দুই হাসপাতালে মিলিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩৯ জন, ছাড়পত্র পেয়েছেন ৪০ জন। বর্তমানে হাসপাতাল দুটিতে মোট ১০০ জন রোগী ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন হাম রোগী শনাক্ত শূন্য : হাসপাতালে ভর্তি ১০০

আপডেট সময় : ০৯:০১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬