ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ফরিদপুরের ৯ উপজেলায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতাদের সাংগঠনিক সফর

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৪৫:১৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ২৬ , ০৪ বার পড়া হয়েছে

নির্বাচন ও সংগঠন গোছানোর লক্ষ্য: ফরিদপুরের ৯ উপজেলায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতাদের সফর

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী বাছাই ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে ফরিদপুরের বিভিন্ন উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও জেলা দায়িত্বশীলদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার ৩০ আগস্ট বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও জেলা দায়িত্বশীলদের একটি টিম ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা সফর করেন। সফরকালে ফরিদপুর সদর ও পৌরসভাসহ সালথা, নগরকান্দা, বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী, সদরপুর ও ভাঙ্গা এলাকায় শাখা নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করা হয়।
সফরকারী টিমের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি শরাফাত হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল ও কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা হারুন অর রশিদ ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, সহ-সভাপতি মাওলানা সোবহান মাহমুদ, সহ-সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, জেলা সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মিজানুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা সরোয়ার হোসাইনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলীয় প্রার্থী বাছাই ও চূড়ান্তকরণ, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নেতাকর্মীদের তৎপরতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, আগামীতে প্রতিটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে যোগ্য প্রার্থী চূড়ান্ত করে তাদের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের দ্বীনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরের ৯ উপজেলায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতাদের সাংগঠনিক সফর

আপডেট সময় : ০৫:৪৫:১৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬