ফরিদপুরে শ্রীধাম শ্রীঅঙ্গনে নানা আয়োজনে জন্মাষ্টমী উদযাপন
- আপডেট সময় : ০৫:৩৯:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ৬৬ , ০৪ বার পড়া হয়েছে
ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার ফরিদপুরের শ্রীধাম শ্রীঅঙ্গনে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, সকাল ৭টা ৩০ মিনিটে শৃঙ্গার আরতী দুপুর ১২টায় বিশেষ ভোগরাগ এবং বিকেল ৪টায় পদাবলী কীর্তন অনুষ্ঠিত হবে। পদাবলী কীর্তন পরিবেশন করবেন ফরিদপুরের কীর্তনশিল্পী শ্রী সবুজ রায়।
সন্ধ্যা ৭টায় অভিষেক অনুষ্ঠিত হবে। অভিষেক শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
আয়োজকরা জানান, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে ভক্তবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
অনুষ্ঠানটি আয়োজন করছে মহানাম সম্প্রদায়, বাংলাদেশ ও শ্রীধাম শ্রীঅঙ্গন, ফরিদপুর।
অনুষ্ঠানে মহানাম সম্প্রদায়, বাংলাদেশের সভাপতি ও শ্রীধাম শ্রীঅঙ্গনের অধ্যক্ষ কান্তি বন্ধু ব্রহ্মচারী এবং শ্রীধাম শ্রীঅঙ্গনের সম্পাদক নিকুঞ্জবন্ধু ব্রহ্মচারী সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।





















