ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ফরিদপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:৩৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৪৯ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের দক্ষিণ বিল্লালিয়া এলাকায় লামিয়া (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ৮ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টার মধ্যে যে কোনো সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লামিয়ার মা লাকি বেগম পাশের বাড়িতে কাজ করতে যান। এ সময় বাড়িতে লামিয়া ও তার বৃদ্ধ দাদি ছিলেন। পরে আনুমানিক সকাল ১১টার দিকে বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান তিনি। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে কাঁচি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে দেখেন, বসতঘরের একটি কক্ষে কাঠের আড়ার সঙ্গে বাসন্তী রঙের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লামিয়া ঝুলছে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মরদেহ নামিয়ে তালমা বাজারের একটি ফার্মেসিতে নিয়ে গেলে সেখানে থাকা পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ আবার বাড়িতে নিয়ে আসা হয়।‌ সংবাদ পেয়ে ‌নগরকান্দা ‌পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:৩৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬