ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ফরিদপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৫০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ৪২ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল কর্মী সমাবেশ

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ২৮ আগস্ট ফরিদপুর শহরের জসীম উদ্দীন হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ডা. এ এইচ এম হামিদুর রহমান আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও ফরিদপুর অঞ্চল পরিচালক মোহাম্মদ আজহারুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, ফরিদপুর জেলা জামায়াতের আমির মো. বদর উদ্দিন, নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদসহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ‌ সংগঠনের সহ-সভাপতি ‌ শামীম আতাহার।

সমাবেশে বক্তারা শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, মর্যাদা ও কল্যাণ প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে শ্রমিকরা গুরুত্বপূর্ণ ও অপরিসীম ভূমিকা পালন করে আসছেন। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম চালিকাশক্তি শ্রমজীবী মানুষ। অথচ দীর্ঘদিনেও তাদের ভাগ্যের কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি এবং ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত রয়েছেন।
তারা বলেন, বিভিন্ন সময়ে শ্রমজীবী মানুষকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হলেও তাদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। শ্রমিকদের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নে ন্যায়ভিত্তিক শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন না হলে শ্রমিকরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিতই থেকে যাবে। একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে।
এ সময় বক্তারা শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৫০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬