ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা

ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও ধর্মীয় অনুষ্ঠান পালিত

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৩৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ৫১ , ০৪ বার পড়া হয়েছে

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুরে নানা ধর্মীয় এক আলোচনায় বক্তব্য দিচ্ছেন জেলা প্রশাসক।

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রিয়েল ন্যাচার লিমিটেডের উদ্যোগে আজ শুক্রবার ২৮ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন গাইবান্ধার হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (সা.) জামে মসজিদের খতিব হুজ্জাতুল ইসলাম মাওলানা মো. মাহমুদুল হাসান নাজাফী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিয়েল ন্যাচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাকীম খাদেমুল ইসলাম রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. এনামুল হক দেওয়ান, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম, রিয়েল ন্যাচার লিমিটেডের চেয়ারম্যান হাকীম জান্নাতুল ফেরদৌস, আসক ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিচালক (মানবসম্পদ উন্নয়ন) আক্তার হোসেন আকাশ, তরিকত ঐক্য পরিষদ ফরিদপুরের সভাপতি মো. আজিজুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ, মানবিক মূল্যবোধ এবং ইসলামের শান্তির বাণী নিয়ে আলোচনা করেন। বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান। পরে ধর্মীয় নানা কর্মসূচির মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়। উল্লেখ্য, রিয়েল ন্যাচার লিমিটেড একটি ভেষজ ও ইউনানী চিকিৎসাসেবা প্রতিষ্ঠান।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও ধর্মীয় অনুষ্ঠান পালিত

আপডেট সময় : ০৯:৩৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬