জনগণের অধিকার ও উন্নয়ন নিয়ে মতবিনিময় করলেন এমপি ড. ইলিয়াস মোল্লা
- আপডেট সময় : ১০:১৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ২৯ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াস মোল্লা বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের লঙ্কারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন।
এ সময় তিনি সরাসরি জনগণের বিভিন্ন প্রশ্ন শুনে সেগুলোর উত্তর দেন। মতবিনিময় কালে কোনো আনুষ্ঠানিক দূরত্ব না রেখে সাধারণ মানুষের পাশে বসে তাদের কথা শোনেন সংসদ সদস্য ইলিয়াস মোল্লা। তিনি এলাকার বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা শোনেন এবং জনগণের প্রশ্নের সরাসরি উত্তর দেন।
এ সময় জনপ্রতিনিধির সঙ্গে সাধারণ মানুষের এমন সরাসরি যোগাযোগে স্থানীয়দের মধ্যে স্বতঃস্ফূর্ত আনন্দ ও সন্তুষ্টি দেখা যায়। স্থানীয়রা জানান, জনগণের কাছাকাছি গিয়ে তাদের কথা শোনা এবং সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার এমন কার্যক্রমকে তারা ইতিবাচকভাবে দেখছেন।

মতবিনিময় সভায় সংসদ সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াস মোল্লা বলেন, “আমরা নতুন বন্দোবস্তের বাংলাদেশ গড়তে যাচ্ছি—যে বাংলাদেশে কোনো জনপ্রতিনিধি ও জনসাধারণের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না।”
তিনি জনগণের কথা শুনে এবং জনগণের পাশে থেকেই একটি সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
উপস্থিত স্থানীয়রা বলেন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ এবং পারস্পরিক আস্থার সম্পর্ক গড়ে উঠলে এলাকার বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের পাশাপাশি উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব হবে।





















