ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে বিশেষ মতবিনিময়

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:১০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ৩৫ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ২০ আগস্ট সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর জেলা পুলিশের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন, কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান এবং ডিআইওয়ান মোশারফ হোসেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, পান্না বালা, আশরাফুজ্জামান দুলাল ‌জাহিদ রিপন, সাজ্জাদ হোসেন রনি, শফিকুল ইসলাম মনি, নাজিম বাকাউল, মুইজজুর রহমান রবি, বি কে শিকদার সজল, আবিদুর রহমান নিপু, আলিমুজ্জামান রনি, মনিরুল ইসলাম টিটু, শেখ সাইফুল ইসলাম অহিদ ও ইব্রাহিম হোসেন প্রমুখ। এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল সহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় ফরিদপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় মাদক, ছিনতাই, যানজট, চুরি ও কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ডসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে সাংবাদিকরা মতামত তুলে ধরেন। এসব সমস্যা সমাধান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জেলা পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া রাতের বেলায় শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পুলিশ প্রশাসনকে জনগণের সেবায় আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে সাধারণ মানুষ যেন কোনো ধরনের সেবা থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়ার অনুরোধ করা হয়।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা দেশের বিবেক। তারা তাদের লেখনীর মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা, অনিয়ম ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তাই সাংবাদিকদের যথাযথ মূল্যায়নের পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।
সভায় জানানো হয়, আগামী মাস থেকে সবার সহযোগিতা নিয়ে ফরিদপুর শহরকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও চমৎকার শহর হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এ সময় ফরিদপুরের উন্নয়ন, জনগণের সমস্যা সমাধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ প্রশাসন এবং গণমাধ্যমকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে বিশেষ মতবিনিময়

আপডেট সময় : ০৯:১০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬