ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা

ফরিদপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক : মোট আক্রান্ত বেড়ে ৪ হাজার ৭১২

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৪০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ৪৬ , ০৪ বার পড়া হয়েছে

২৪ ঘণ্টায় নতুন ২১ আক্রান্ত, মোট রোগী ৪৭১২

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে হামজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ আগস্ট পর্যন্ত জেলায় মোট হাম রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ৭১২ জন। একই সময়ে হামজনিত মৃত্যুর সংখ্যা ২১ জন। আজ বুধবার ১৯ আগস্ট জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত সর্বশেষ তথ্যে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ৮ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন নতুন হাম রোগী শনাক্ত হয়েছেন।

হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, ফরিদপুর জেনারেল হাসপাতালে নতুন ৮ জন ও পুরোনো ১৩ জনসহ মোট ২১ জন রোগী ভর্তি রয়েছেন। অপরদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ১৩ জন ও পুরোনো ৩০ জনসহ মোট ৪৩ জন রোগী ভর্তি রয়েছেন। দুটি হাসপাতালে মোট ৬৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতাল থেকে ১৬ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৩৭ জনসহ মোট ৫৩ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।

এদিকে, বুধবার ফরিদপুর জেলার ১৫ জন এবং অন্যান্য জেলার ৬ জনসহ মোট ২১ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে।

উপজেলাভিত্তিক তথ্যে আলফাডাঙ্গায় ২৫ জন, বোয়ালমারীতে ২৮ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ১৭ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন, সালথায় ২৩ জন এবং ফরিদপুর সদরে ৫ জন হাম রোগী শনাক্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়া জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে আসা পার্শ্ববর্তী জেলার রোগীরাও এ তালিকায় রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ফরিদপুর জেলায় হাম পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ সার্বক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রেখেছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক : মোট আক্রান্ত বেড়ে ৪ হাজার ৭১২

আপডেট সময় : ০৯:৪০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬