ট্রেন্ডিং :
ভোলার মেঘনা নদীতে ড্রেজারডুবি : রফিকুল নামের এক ব্যক্তির সন্ধান মেলেনি
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৯:৩৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ৪২ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের সালথা উপজেলার কাঠালবাড়িয়া এলাকায় মোঃ রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি ভোলা নদীতে ড্রেজার ডুবে নিখোঁজ হয়েছেন। গতকাল মঙ্গলবার ১৮ আগস্ট রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ রফিকুল ইসলাম কাঠালবাড়িয়া এলাকার বাসিন্দা। ড্রেজার ডুবে যাওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা তার সন্ধানে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
কেউ রফিকুল ইসলামের সন্ধান পেয়ে থাকলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। যোগাযোগ: মোঃ নুর ইসলাম—০১৭৬৬৩০৬০৬৬। নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে স্থানীয়দের পাশাপাশি সবার সহযোগিতা কামনা করেছে তার পরিবার।


























