ট্রেন্ডিং :
নারীদের নিরাপদ যাতায়াতে চালু হচ্ছে আলাদা লোকাল বাস সার্ভিস
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৩:৫১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ৪৪ , ০৪ বার পড়া হয়েছে
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ গণপরিবহন নিশ্চিত করতে সরকার নারীদের জন্য পৃথক লোকাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে।
নতুন এ বাস সার্ভিসে চালক ও সহকারী—দুজনই নারী থাকবেন। পাশাপাশি বাসগুলোতে পুরুষ যাত্রীদের প্রবেশের সুযোগ থাকবে না। এর ফলে নারীরা আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্য ও নিশ্চিন্তে গণপরিবহনে যাতায়াত করতে পারবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
নারীদের জন্য নিরাপদ গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি বিএনপি দিয়েছিল, তারই বাস্তবায়নের পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। উদ্যোগটি বাস্তবায়িত হলে কর্মজীবী নারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের গণপরিবহনে চলাচলে নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়বে বলে আশা করা হচ্ছে।





















